admin
৪ জুন ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর পৌরসভা চলাচলরত অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করলেন পৌর মেয়র ছানু

নিউজ ডেক্সঃ 
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সমিতির নামে একদল দুর্বৃত্ত অটো বাইকের নির্ধারিত ভাড়া পরিবর্তন করে ভাড়া বৃদ্ধি করে একটি তালিকা সকল অটোবাইক মালিক ও চালকদের নিকট পৌছে দেয়। এই তালিকা পেয়ে হঠাৎ দ্বিগুণ হয়ে যায় অটো বাইকের ভাড়া। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠে। চা এর স্টল থেকে সভা সেমিনারে ছড়িয়ে পড়ে এই আলোচনা। ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে হাতাহাতির ঘটনাও ঘটে। সবাই জামালপুর প্রশাসন ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর নিকট বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (০৪ জুন) সকালে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র নির্দেশনায় জরুরী ঘোষণা সহ শহরজুড়ে মাইকিং শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘোষণা ছড়িয়ে পড়ে এবং অটো বাইক চালকদের নিকট থেকে তুলে নেওয়া হয় দুর্বৃত্তদের দেওয়া নতুন ভাড়া বৃদ্ধির তালিকা। পৌর মেয়র সাক্ষরিত ঘোষণায় বলা হয়,————————————————— সম্মানিত প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম ।এতদ্বারা জামালপুর পৌরসভা এলাকায় চালিত সকল ইজিবাইক/ মিশুক/অটো রিক্সা চালকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পৌর এলাকার যাত্রীদের নিকট হতে পৌরসভার আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করিতেছেন। তাদেরকে অতিরিক্ত ভাড়া আদায় না করে পূর্বের ভাড়া নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো । অতিরিক্ত ভাড়া আদায়ের নির্দেশ প্রদানকারী দূর্বৃত্তদের কে আইনের আওতায় আনা হবে এবং তাদের লাইসেন্স বাতিলসহ গাড়ি আটক করা হবে। এই ঘোষণা ও তড়িৎ গতিতে অটো বাইক ভাড়া বৃদ্ধি বন্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শহর জুড়ে জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রশংসায় ভাসছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন একজন ডায়নামিক মেয়র আছেন বলেই আমরা সকল সমাধান দ্রুত পাই। এছাড়াও পৌর নাগরিকের স্বার্থে সব সময় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু পাশে থাকেন। পৌর নাগরিকগণ একজন যোগ্য পৌর মেয়র পেয়েছেন। এমন জনপ্রতিনিধি থাকলে দেশ যেমন এগিয়ে যাবে। নাগরিকরাও তাদের অধিকার ফিরে পাবে। দুর্বৃত্তরা কোন ধরণের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে বেকায়দায় ফেলতে পারবে না। হয়রানি থেকে মুক্তি মিলবে সাধারণ নাগরিকদের। জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন,আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সকল সুবিধা দেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। কোন দুর্বৃত্তায়ন চলবে না এই শহরে। অটোবাইকরা ভাড়া বেশি দাবী করলে তাদের লাইসেন্স বাতিল সহ অটোবাইক জব্দ করা হবে।পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পৌরবাসীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, পৌরবাসী যে আমার উপর সব সময় আস্থা রাখে। তাতে আমি ভীষণ আনন্দিত। আমিও পৌরবাসীর পাশে থেকেই কাজ করতে চাই।পৌর নাগরিকদের দাবী পূরণ করতই আমার ভালো লাগে। ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর প্রভাব পড়েছে। পৌর কর্তৃপক্ষকে না জানিয়ে ভাড়া বৃদ্ধি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অটোবাইক চালক অতিরিক্ত ভাড়া চাইলে তা না দেওয়ার অনুরোধ করেন এবং পৌর কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

১

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৪

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৬

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৭

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৮

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৯

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১০

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১২

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৩

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৪

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৮

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৯

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST