লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ
আজ শনিবার ১০/০১/২০২৬খ্রিঃ আনুমানিক রাত ০২.০০ ঘটিকায় জালালাবাদ থানার এসআই(নিঃ)/সাগর কুমার আচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন মোগলগাঁও সাকিনস্থ জনৈক আব্দুল মান্নান পাগলা এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১০(দশ) বোতল ভারতীয় অফিসার্স চয়েজ (বিদেশী মদ) সহ আসামী আব্দুল মান্নান,(পাগলা) (৫৫), পিতা-মৃত হানিফ আলী, সাং-মোগলগাঁও (দক্ষিণ পাড়া), থানা-জালালাবাদ, জেলা-সিলেট‘কে আটক করেন।
উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০৩, তারিখ-১০/০১/২০২৬খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST