জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মানিকগন্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মানিকগন্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপিটি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন, পৌর আমীর হুমায়ূন কবির, মাওলানা জাকিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ।

এর আগে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও পেশাজীবীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। অতীতের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দিনের ভোট রাতে” নামক প্রহসনের পুনরাবৃত্তি ঠেকাতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

স্মারকলিপিতে জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উপস্থাপন করেছে, তা হলো—
১. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ” জারি ও গণভোটের আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বিগত সরকারের সকল জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

জেলা জামায়াতের মতে, এই ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST