
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ভূয়াপুর গাবসার ইউনিয়নের চরাঞ্চলে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরিফা হক।
২ জুন (সোমবার) উপজেলার গাবসারা ইউনিয়নে চরাঞ্চলের ২০০ দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সেখানে জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন।
এছাড়াও ভুঞাপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং ভুঞাপুর উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কাটান।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী ও অনাথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণসহ তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
পরে এলাকার মানুষলে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ভুঞাপুরে শিয়ালকোল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST