ঠাকুরগাঁওয়ে বে-দখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বে-দখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

মোঃ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর ফিরে পেয়েছেন তার ছেলে আব্দুর রহমান। এতে আনন্দের জোয়ার বইছে দরিদ্র পরিবারটির মাঝে ।

স্থানীয়দের সাথে কয়েক দফায় শালিসে বৈঠকের পর আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝিয়ে দেন। মালিকানা বুঝে পাওয়ার পর জমিতে হালচাষ করে ভুট্টা রোপন করেছেন আব্দুর রহমান।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৯৭৬ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর ৫০ শতক জমি পত্তন/সরকারি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন। ছেলে আব্দুর রহমানের বয়স যখন ৭ বছর, তখন হটাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এরপর থেকে বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি। নাবালক থাকার কারণে ওই সময় বাবার জমির দখল ধরে রাখতে পারেননি ছেলে।

আব্দুর রহমান বলেন, ‘বাবা যখন মারা গেলেন, তখন আমার বয়স ৭ বছর। বাবার শোক কাটিয়ে উঠার আগেই স্থানীয় প্রভাবশালীরা আমাদের জমিগুলো দখল করে নেয়। আমরা বার বার চেষ্টা করেছি জমি উদ্ধারের, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের কাগজপত্র ভুয়া, টাকা পয়সা না থাকার কারণে পাত্তা দিতো না প্রতিপক্ষরা। স্থানীয়ভাবে শালিস মীমাংসার জন্য বসলে মানতো না প্রতিপক্ষের লোকজন।

পরে উপজেলা ভূমি অফিসে এ্যাসিল্যান্ডের কাছে যাই। তিনি কয়েকদফায় কাগজপত্র যাচাই করে শালিস ডাকেন। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর জমিতে লাল কাপড় বেধে দিয়ে আজ দখল বুঝে পেলাম। আমি অসহায় ছিলাম, এ্যাসিল্যান্ড স্যার না হলে শেষ বয়সে পথে বসতে হতো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

১০

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১১

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১২

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৩

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৪

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৫

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৬

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৭

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৯

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST