তালগাছ কে‌টে ৫০০ বাবুই ছানা হত‌্যার অপরা‌ধে তিন জনের না‌মে মামলা আটক-১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তালগাছ কে‌টে ৫০০ বাবুই ছানা হত‌্যার অপরা‌ধে তিন জনের না‌মে মামলা আটক-১

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে প্রায় পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা’ হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST