News Editor
২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গাছিদের ব্যাপক কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা

রাজু আহমেদ, রাজশাহী : প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে। শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার গাছিরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খেজুর গাছ থেকে গাছিদের রস সংগ্রহ করতে দেখা গেছে। নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে মেলে মনমাতানো খেজুরের রস। এই রস সংগ্রহের জন্য ইতোমধ্যেই অধিকাংশ গাছ তৈরি করা হয়েছে। অনেক গাছ থেকে শুরু হয়েছে রস সংগ্রহও। ইতোমধ্যে এ বিষয়কে কেন্দ্র করে গ্রামাঞ্চলগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ।কৃষি অফিস সূত্রে জানা যায় , উপজেলায় ৭৫ হেক্টর জমিতে খেজুর গাছের সংখ্যা প্রায় ১২ হাজার। এই শীত মৌসুমে সংগৃহীত খেজুরের রস থেকে ১২ মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এর ফলে চাঙা হয়ে উঠবে গ্রামীণ অর্থনীতি।দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের গাছি শরিফুল ইসলাম বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি তিন মাস আমরা গাছ থেকে রস সংগ্রহ করি। একেকজন গাছি প্রতিদিন ৩০ থেকে ৩৫টি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। গাছ পরিচর্যা এবং রস সংগ্রহের জন্য গাছের মালিক আমাদের প্রতিদিন ৩০০ টাকা পারিশ্রমিক দেন।দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকার চাষি আলেফ হোসেন বলেন, আমার প্রায় শতাধিক খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক গাছ প্রস্তুত করে রস সংগ্রহ শুরু করা হয়েছে। বাকি গাছগুলোও ইতোমধ্যে প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। সেগুলোতেও দ্রুত সময়ের মধ্যেই রস সংগ্রহ শুরু করা হবে।দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের গাছি শরিফুল ইসলাম বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি তিন মাস আমরা গাছ থেকে রস সংগ্রহ করি। একেকজন গাছি প্রতিদিন ৩০ থেকে ৩৫টি গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। গাছ পরিচর্যা এবং রস সংগ্রহের জন্য গাছের মালিক আমাদের প্রতিদিন ৩০০ টাকা পারিশ্রমিক দেন।দুর্গাপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফরিদ হোসাইন জানান, দুর্গাপুরে প্রায় ১২ হাজার খেজুর গাছ। এর মধ্যে ঝালুকা ইউনিয়নে সবচেয়ে বেশি রয়েছে খেজুরগাছব।১ টি গাছ থেকে ৭-৮ কেজি গুড় উৎপাদন হয়। আর এই শীত মৌসুমে এসব গাছ থেকে ১০ মেক্ট্রিকটন গুড় উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। শীত মৌসুমে খেজুরের গুড়কে কেন্দ্র করে এ অঞ্চলের গাছিদের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST