দেশ ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বুমার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বুমার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

দেশ ও মুসলিম উম্মাহের মঙ্গল কামনায়,সাংবাদিকদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের টি.এ রোডস্থ ইয়াদ কমপ্লেক্স-এ  আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, পৌর কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোমিনুল হক, অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়া, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, তরী বাংলাদেশের আহ্বায়ক শামিম আহমেদ, জি-টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কাউসার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসান উবায়দুল্লাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন অতিতে সরকারের সমালোচনা করার সাহস ছিল না মিডিয়া গুলোর তবে অনলাইনে জনমত তৈরি হয়ে এবং ফিসিবাদের পতনে সবচেয়ে বড় ভুমিকা রেখেছে ডিজিটাল সাংবাদিকতা৷ বর্তমান সময়েও সরকারের গঠনমুলক আলোচনা সহ সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাতে হবে বলে বক্তারা জানান, তারা আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন অপ সাংবাদিকতা রোধ করে অনলাইনে সঠিত তথ্য প্রচার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং পেশাগত সম্পর্কের বাইরে সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আজকে আমাদের অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর আয়োজন ।

এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক নিশাদুল ইসলাম নিশাদ, কোষাদক্ষ আমিনুল ইসলাম, সহ সভাপতি ইসমাইল মিয়া, যুগ্ম সম্পাদক খাইরুল কবির, জাকির হোসাইন জিকু, দপ্তর সম্পাদ শেখ সাদি সুমন, সেলিম রেজা, আব্দুর রহিম সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের স্থিতিশীলতা, অগ্রগতি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১০

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১১

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

১২

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

১৪

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১৭

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১৮

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৯

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

২০

Design & Developed by BD IT HOST