admin
২৬ ডিসেম্বর ২০২৩, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে সরিষা চাষ বৃদ্ধির সম্ভাবনা কৃষকের মুখে হাসি

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এবছর রেকর্ড পরিমান সরিষার চাষ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কৃষকের মুখে হাসির ঝিলিক।গত বছরের তুলনায় এ বছর দোয়ারাবাজার উপজেলায় ৩২ শতাংশ সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামের পার্শ্ববর্তী মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ। অগ্রাহায়নের শীতল হাওয়ায় দোল খাচ্ছে হলুদ সরিষা ক্ষেত। সরিষার রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কৃষক। মাঠজুড়ে ফুলের মৌ-মৌ গন্ধে মধু সংগ্রহ করতে দলে-দলে উড়ে আসছে মৌমাছি। এতে করে সরিষার পাশাপাশি মধুও সংগ্রহ করছেন উদ্যেক্তাগণ। এ বছর প্রত্যেক সরিষা চাষী অধিক মুনাফা লাভ করবে বলেও মনে করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বছরের পর বছর স্থানীয় জাত চাষ করে ফলন কম হওয়া ও উৎপাদনে সময় বেশি লাগায় কৃষকরা সরিষা চাষ কমিয়ে দিয়েছিল।ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে। গত ৩ বছর ধরে মৌসুমের শুরুতে কৃষি বিভাগ অধিক ফলনশীল (উফশী) বিনা-৯,বারি-১৪ ও বারি-১৭ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে।উন্নত জাতের সরিষা চাষে ফলন বেশি হওয়ার পাশাপাশি সময়ও কম লাগে। এলাকার যে উচু জমিগুলো রয়েছে সেগুলোতে সরিষার ফসল ঘরে তুলার পরেও বোরো ফসল আবাদ করা যায়।তাই সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নে গত বছর সরিষা চাষ করা হয়েছিল ৩৫০ হেক্টর জমিতে। এ বছর এই ৬ টি ইউনিয়নেই সরিষার চাষ করা হয়েছে ৪৯৭ হেক্টর জমিতে,যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। ৩৫০ হেক্টর জনিতে সরিষার উপৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫০ মেট্রিকটন যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ২কোটি ৭০ লক্ষ টাকা। সরিষা চাষ বৃদ্ধির লক্ষ্যে এবছর দোয়ারাবাজার উপজেলায় বিনামূল্যে কৃষককে সার ও উন্নত জাতের বীজ সরবরাহ করছেন বলেও জানান কৃষি অফিস। উপজেলার সরিষা চাষ কারীরা জানান ফসলে পোকার আক্রমণ বা অন্যান্য প্রাকৃতিক কোন বিপর্যয় দেখা না দিলে ভাল ফলন পাবেন বলেও জানান চাষীরা। আগামী বছর আরও অধিক পরিমাণ জমিতে সরিষা চাষ করবেন বলেও দৈনিক ভোরের ডাক ও দৈনিক একাত্তরের কথা প্রতিনিধিকে জানান চাষীরা। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোঃ মহসিন বলেন, আমরা সরিষা চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। নির্দিষ্ট সময়ে সরকারি প্রণোদনা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। উপজেলার ৯ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোজ্য তেল ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। কৃষকরা যতক্ষণ ফসল ঘরে না তুলছেন ততক্ষণ কৃষি বিভাগ তাদের পাশে থাকবে।এবছর কৃষকরা উন্নত জাতের সরিষা বীজ বিনা-৯,বারি-১৪, বারি-১৭ সরিষা বপনের ফলে অধিক লাভবান হবে বলেও জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST