নিউজ এডিটর
৪ জুলাই ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা

অভিযোগ বার্তা ডেস্কঃ ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা। এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, “আমাকে ফাঁ/সিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।” এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, “কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।” বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১১

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১২

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৪

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৫

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৬

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৭

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৮

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৯

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST