নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫ দেশ  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫ দেশ 

আন্তর্জাতিক ডেস্কঃ

পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইরান ত্যাগের হিড়িক পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত এবং চীনসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।

একই সাথে দেশগুলো তাদের নাগরিকদের জন্য ইরানে ভ্রমণের ওপর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অস্থিরতা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা জাগিয়ে তুলেছে।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় সংলাপ শুরু হয়। গতকাল ২৭ ফেব্রুয়ারি জেনেভায় পঞ্চম দফা সংলাপ শেষ হওয়ার মাধ্যমে এই দীর্ঘ আলোচনার সমাপ্তি ঘটে। তবে এই সংলাপ থেকে কাঙ্ক্ষিত কোনো ফলাফল না আসায় প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, ৫ দফা সংলাপের পর যে ফলাফল টেবিলে এসেছে, তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। মূলত ইরানের ইউরেনিয়ামের মজুত এবং বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারায় কূটনৈতিক আলোচনা কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST