নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের ভাইরাল ভুক্তভোগীর বাসায় বিএনপি নেতা রিজভী

অভিযোগ বার্তা ডেস্ক নিউজ: নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুরে গিয়ে আহত উজ্জ্বলের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। পরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী জানান, তারেক রহমানের নির্দেশে তিনি ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বড়াইগ্রাম থানার ওসিকে বলেছেন। সেই সাথে দোষীদের আটক না করে ভুক্তভোগীকেই কেন আটক করা হলো। সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি। স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল তার নিজ বাড়িতে আসেন। এ খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়। পরে শুক্রবার সকাল থেকেই সেই ঘটনার ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST