লাকি আহামেদ, সিলেট:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুবদল। এ উপলক্ষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে (কাজীর বাজার) এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বার্তায় মহানগর অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এক বার্তায় নেতৃবৃন্দ জানান, সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা—কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ—এবং ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা এই প্রস্তুতি সভায় অংশ নেবেন। এর মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্যবৃন্দসহ নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
মহানগর যুবদলের শীর্ষ নেতারা উল্লেখ করেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST