নারী উন্নয়নে বিএনপি’র উদ্যোগে “একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা—ফ্যামিলি কার্ড ও স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী উন্নয়নে বিএনপি’র উদ্যোগে “একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা—ফ্যামিলি কার্ড ও স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল রানা,জামালপুরঃ

নারী উন্নয়ন, পরিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী পরিবার গঠনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে জামালপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা—ফ্যামিলি কার্ড ও স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতির লক্ষ্যে দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এ আলোচনা সভাটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।

বুধবার (১৭ ইং ) সকাল ১১ টায় জামালপুর শহরে মুক্তিযোদ্ধা ভবনে সামনে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করেন শামিম আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আয়োজক শামিম আহম্মেদ। তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীকে বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীর সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে একটি পরিবার রাষ্ট্রীয় সব সামাজিক ও নিরাপত্তামূলক সুবিধা এক কার্ডেই পাবে।”

তিনি আরও বলেন, “এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য সহায়তা ও জরুরি সেবাসহ নানা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। এতে পরিবার হবে নিরাপদ ও স্বাবলম্বী, আর দেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় নারী বান্ধব রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সভায় আরও বক্তারা বলেন, স্বাবলম্বী পরিবার গঠনের মাধ্যমে সমাজে অপরাধ, বৈষম্য ও দারিদ্র্য কমবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র হবে শক্তিশালী। তাই বিএনপি ঘোষিত এই ফ্যামিলি কার্ড পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, নারী নেত্রী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের সার্বিক উন্নয়ন, নারীর অগ্রগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST