নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন  অফিস ঘেরাও

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার(২৫ অ‌ক্টোবর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থে‌কে সা‌ড়ে ১১টা পর্যন্ত সাত ক‌্যাটাগ‌রি‌তে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অফ দা টাউনে পরিণত হয়।এরপ‌রেই পরীক্ষার্থী ও অ‌ভিভাবক‌রা দা‌বি তো‌লেন আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেন। তাদের অভিযোগ আরএমওর নেতৃত্বে একটি চক্র এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন। তবে এইসব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে আরএমও হোসেন ইমাম ব‌লেন,নি‌য়োগ পরীক্ষা সংক্রান্ত কোন বিষ‌য়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পৈ‌ত্রিক সূত্রে পাওয়‌া বা‌ড়িতে আমি বসবাস ক‌রি। তাছাড়া বা‌ড়ি‌তে ম‌্যাস ভাড়া দেওয়‌া আছে। ‌সেটা দেখাশুনার দা‌য়িত্বে আমার ভা‌বি ও স্ত্রী র‌য়ে‌ছেন। কে,কখন বে‌র হ‌য়ে‌ছে সেটাও আমি জা‌নি না। সুতরাং আমি সাংবা‌দিক‌দের বলবো সংবাদ প্রকা‌শের আগে আপনারা আরও ভা‌লোভা‌বে খোঁজ নি‌য়ে দেখ‌তে পা‌রেন। কু‌ষ্টিয়ার সি‌ভিল সার্জন ‌শেখ মোহাম্মদ কামাল হো‌সেন ব‌লেন,‌‌নি‌য়োগ বা‌ণিজ‌্য সংক্রান্ত কোন বিষ‌য়ে আমি কিছু জা‌নি না। তবে একজন চি‌কিৎস‌কের বা‌ড়ি থে‌কে পরীক্ষার্থীরা বের হ‌চ্ছে সামা‌জিক‌ যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এমন ভি‌ডি ক্লিপ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এর বে‌শি কিছু জা‌নি না। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডা. হোসেন ইমামের কোন সংশ্লিষ্টতা নেই। তবে তার বাসা থেকে কিছু যুবক ফাইলপত্র হাতে বের হয়ে আসছে এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে ওই যুবকরা সিভিল সার্জন অফিসের চাকরিপ্রার্থী কি না সেটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আরএমওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST