পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত দিয়ে আবারও ২৬ জনকে পুশইন বিএসএফের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুন ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত দিয়ে আবারও ২৬ জনকে পুশইন বিএসএফের

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও ২৬ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ৩ জুন ভোররাতে হাড়িভাষা ইয়নের বড়বাড়ী ও চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে আরও জানা যায়, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ নয়জনকে দেখতে পেয়ে আটক করে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। একইভাবে স্থানীয়দের মাধ্যমে অন্যদের পুশইনের তথ্য পেয়ে বিজিবির সদস্যরা মঙ্গলবার ভোরে বড়বাড়ী ও খুনিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে আরও ১৭ জনকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

আটকদের মধ্যে নয় নারী, আট পুরুষ ও নয়জন শিশু রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, আটকরা দীর্ঘ ১০-১৫ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি, ২৮ মে ভারতের সিআইডি পুলিশ তাদের আটক করে কলকাতায় নিয়ে যায় এবং পরে উড়োজাহাজে করে বাগডোগরায় এনে বিএসএফের কাছে হস্তান্তর করে।

পরে বিএসএফ তাদের পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST