পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত থেকে ১৪,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২৬ বোতল কাশির সিরাপ আটক - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ জানুয়ারী ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ধামইরহাট সীমান্ত থেকে ১৪,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২৬ বোতল কাশির সিরাপ আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য আটক করা হয়েছে।

আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ০২টা ২০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উক্ত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ২৯,২০,০০০/- (ঊনত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।

একই দিনে ভোর ০৪টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উক্ত মালামালের সিজার মূল্য আনুমানিক ৫০,৪০০/- (পঞ্চাশ হাজার চারশত) টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ঙ যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এস এ জিন্নাহ কবীর।

১০

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

১১

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

১২

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

১৩

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

১৬

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

১৯

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST