পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন - প্রধানমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন – প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়ে পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম। সোমবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি খাতকে আরও সংগঠিত ও আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সেবা ও সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে সরকারি সহায়তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলেও আশা করা হচ্ছে।তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় প্রাথমিকভাবে এই কর্মসূচি চালু হচ্ছে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেইস তৈরির ক্ষেত্রেও এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক কর্মকর্তা বলেন, “এই কার্ডের মাধ্যমে কৃষকদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ করা যাবে, ফলে সহায়তা দেওয়া হবে আরও সহজ ও স্বচ্ছভাবে।”

বিশ্লেষকদের মতে, ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ ভবিষ্যতে ভর্তুকি, ঋণ ও অন্যান্য সহায়তা বিতরণে স্বচ্ছতা আনতে সহায়ক হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST