নিউজ এডিটর
৩ জুন ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহ জেলার পাগলা থানার বহুল আলোচিত কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। গত ২০ মে সন্ধ্যা আনুমানিক ৬:৩০টার দিকে কাউছার আলম ৪৫ নতুন চাকরির সন্ধানে নিজ ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে পুলিশের মাধ্যমে নিহতের স্ত্রী নাজমা বেগম জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করেন। পাগলা থানার মামলা নং-১, তারিখ ২ মে ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান ও পরিচয় শনাক্ত করা হয়। তদন্তের ধারাবাহিকতায় ২৬ মে ভোর আনুমানিক ৬টায় পাগলা থানার মশাখালী টানপাড়া এলাকা থেকে মোঃ রিটন মিয়া ৫কে গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতে প্রেরণ করলে রিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রিটন জানায়,পূর্বপরিকল্পিতভাবে ও যোগসাজশে কাউছার আলমকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ জামগাছের সঙ্গে বেঁধে আসামিরা পালিয়ে যায়। মামলার তদন্তভার পরে ডিবিতে ন্যস্ত হয়। এর ধারাবাহিকতায় ১ জুন সন্ধ্যা ৭টায় ঈশ্বরগঞ্জ থানার চেয়ারম্যান বাজার এলাকা থেকে মামলার মূলহোতা মোঃ ফারুক ৩২কে গ্রেফতার করা হয়। ফারুকও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তার স্ত্রীর বড় বোনের সঙ্গে নিহত কাউছার আলমের অবৈধ সম্পর্ক রয়েছে—এমন ধারণা ও ক্ষোভের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়। মোঃ ফারুক ৩২,পিতা আব্দুস সামাদ ওরফে মকবুল হোসেন, মাতা রিজিয়া খাতুন, সাং দরি চারবাড়ীয়া, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। বর্তমান ঠিকানা মুলাইদ, ইসমাইল মোড়, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। পেশা পূর্বে গার্মেন্টসে চাকরি। তার বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যা মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। স্বীকারোক্তিতে সে বিভিন্ন সময় দস্যুতা ও ডাকাতিতে সম্পৃক্ত থাকার কথাও জানায়। মোঃ রিটন মিয়া , পিতা মৃত ইসমাইল ওরফে ইসলাম শেখ, মাতা মেরুনা খাতুন, সাং মশাখালী টানপাড়া, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। পেশা কৃষিকাজ। ডিবি ময়মনসিংহ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST