বরগুনায় আ. লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বিএনপি নেতাকর্মীসহ কারাগারে ৬ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় আ. লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বিএনপি নেতাকর্মীসহ কারাগারে ৬

বরগুনা প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্তরা আদালতে স্থায়ী জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ আদেশ দেন। বরগুনার দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইসরাত হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৫ আগস্ট বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে। সেদিন তার দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওই বছরের ২৫ আগস্ট মনিরুজ্জামানের স্ত্রী মোসা. মুন্নী বাদী হয়ে ২২ জনকে অভিযুক্ত করে বরগুনার দ্রুত বিচার আদালতে মামলা করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- এম বালিয়াতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্টন (৪৪), যুবদল নেতা মো. জামাল মল্লিক (৪৫), ওই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির ইউনুস (৪৬), জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন (৪৫), ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আকতারুল হক (৪৫) এবং শিক্ষক মো. মন্টু মল্লিক (৫০)।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী মোসা. মুন্নীর স্বামী মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা এলাকায় একটি স্থানীয় বাজারে সার, কিটনাশকসহ বিভিন্ন ধরনের বীজ পাইকারী ও খুচরা বিক্রির ব্যবসা করতেন। পাশাপাশি তিনি মোবাইলের সিম, রিচার্জ এবং বিকাশ এজেন্টের কাজ করতেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর রাত ৮টার দিকে প্রায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে রামদা, ছেনা, লোহার রড, বাঁশের লাঠিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। তারা মনিরুজ্জামানকে চাঁদার দাবিতে হুমকি দেন, কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর অস্ত্রের মুখে মনিরুজ্জামান ও তার ছেলেকে মারধর করে বিভিন্ন মালামাল ও নগদ টাকা লুটপাট করেন তারা।

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানটি ভাঙচুর করেন এবং পেট্রোল দিয়ে আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেন। মামলার পর আসামিরা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে তা বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এসময় আসামিপক্ষের আইনজীবী আব্দুল ওয়াসী মতিন বলেন, মনিরুজ্জামান তৎকালীন আওয়ামী লীগের সময় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন এবং তাদের একাধিকবার জেল হাজতে প্রেরণ করেছেন। মনিরুজ্জামান ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আসামিদের সঙ্গে তার বিরোধ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাবাসী খুশি হয়ে তার দোকানে ভাঙচুর করেছে, অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে জড়িত নন। তারা আদালতের আদেশের বিরুদ্ধে জেলা দায়রা ও জজ আদালতে আবেদন করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইসরাত হোসেন সুমন বলেন, ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার শুনানিতে আসামিদের জামিন দেয়া হয়। পরে স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST