বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০২৪, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ ও আলু রপ্তানির বিরোধিতা করছেন। এরই প্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্বের স্লট বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে

ভারতের হিলি সি আ্যন্ড এফ এজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে কিন্তু কতটুকু কী হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতোমধ্যেই ভারতের মোহিদিপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে। হিলি স্থলবন্দর দিয়েও রবিবার সকাল থেকে বন্ধ ছিল গাড়ি ছাড়ছিল না এখন আবার চালু হয়েছে। বন্দর দিয়ে যথারীতি আলু ও পেঁয়াজ রপ্তানি হচ্ছে তবে পরবর্তীতে কী হবে তখন বুঝা যাবে।

এসময় হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর আমরা পায় যে ভারতের রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। পরবর্তীতে কী হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হলে। তবে আগে যেসব আলু ও পেঁয়াজের স্লট বুকিং নেওয়া ছিল শুধুমাত্র ওই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার ১০ চাকার ট্রাকে ১০ হাজার ১২ চাকার ট্রাকে ১২ হাজার ও ১৪ চাকার ট্রাকে ১৪ হাজার টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রপ্তানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু রবিবার সকাল থেকে আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে রেখেছে রাজ্য সরকার।

এদিকে আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় সেটি অন্য কোনো এলাকায় যাইতে দিবে না রাজ্য সরকার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করবো না আমরা অন্য প্রদেশ থেকে আলু আমদানি করবো। পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে রাজ্য সরকার। তবে এখনো আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং আগামীতেও ঢুকবে ভয়ের কোনো কারণ নেই। আমরা নিয়মিত ভারতীয় ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখে চলছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST