বাংলাদেশে ছুটিতে এসে বিজয় সম্মাননা অর্জন করলেন সংগীতশিল্পী শরাব আজমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ ডিসেম্বর ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ছুটিতে এসে বিজয় সম্মাননা অর্জন করলেন সংগীতশিল্পী শরাব আজমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশি সংগীতশিল্পী শরাব আজমান তার মৌলিক বাংলা গান “বাংলাকে খুঁজে পাই”-এর জন্য মর্যাদাপূর্ণ “বিজয় সম্মাননা ২০২৫” অর্জন করেছেন।

শরাব আজমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। শৈশবকাল থেকেই তার সংগীতচর্চা শুরু হয় এবং তিনি জেলা ও জাতীয় পর্যায়ে একাধিক স্বীকৃতি অর্জন করেন, যার মধ্যে জাতীয় শিশু পুরস্কার উল্লেখযোগ্য।

২০১১ সালে তিনি জনপ্রিয় টেলিভিশন সংগীত প্রতিযোগিতা চ্যানেল আই “ক্ষুদে গান রাজ”-এ অংশগ্রহণ করে দেশের সেরা ১৬ জনের মধ্যে স্থান করে নেন। পরবর্তীতে ২০২৩ সালে চ্যানেল আই “সেরা কণ্ঠ” প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান, এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বাংলাদেশে সাম্প্রতিক ছুটিতে এসে শরাব আজমান প্রকাশ করেন তার মৌলিক গান “বাংলাকে খুঁজে পাই”, যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা ফুটে ওঠে। এই গানটির মাধ্যমেই তিনি বিজয় সম্মাননা ২০২৫ অর্জন করেন।

গত ২৫ ডিসেম্বর ২০২৫, রাজধানীর কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান আয়োজিত এক বর্ণাঢ্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

শরাব আজমান জানান, এই স্বীকৃতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে আরও দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST