
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) কৃতি ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এটিএম খালেদ বীর প্রতীকের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের শুভ উদ্বোধন ও তাঁর আত্মার মাগফিরাত চেয়ে দোয়া পরিচালনা করা হয়।
আজ ১১ জানুয়ারি ২০২৬,রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো শহীদুল হক এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকাজের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেসময়কার কিছু স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এ.টি.এম খালেদের চেতনা ও বীরত্বগাথা ছড়িয়ে দেওয়ার গুরুত্বারোপ করেন। এসময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৫৩ সনে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করা বীর প্রতীক এটিএম খালেদ ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনি ১৯৭৩-৭৪ বাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক, ফুটবল ও হকিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের “ব্লু” খেতাবপ্রাপ্ত, বাকৃবি শাখা ছাত্রদলের প্রথম আহ্বায়ক এবং সংগঠনের প্রথম শহীদ হিসেবেও পরিচিত।
উক্ত অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের সকল সদস্যবৃন্দ,বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST