নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃজিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে আজ (৩ ডিসেম্বর) বুধবার ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদ এবং বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অগ্রণী কৃষক প্রশিক্ষণ,ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের উপকারিতা ও অভাবজনিত লক্ষণ, ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ এবং জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় মোট ৩২৪ জন কিষানীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি কিষাণীকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে।এসময় অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস,রিঅ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবীর, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) কৃষিবিদ রবিউল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বালিয়াডাঙ্গী এর প্রজেক্ট অফিসার মসনুজ পারভেজ প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST