নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ী জেলা প্রশাসক কে সংবর্ধনা দিলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব 

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এবং এনডিসি শাহরিয়ার হাসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, এ জেলায় প্রথম আসার সময় অনেকে বলেছিল- ‘ব্রাহ্মণবাড়িয়া? সামলানো কঠিন।’ কিন্তু আমি দেখেছি এখানে যারা একবার কাজ করেন, তারা আবার আসার জন্য আগ্রহী থাকেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাথে যদি কেউ ‘সম্পর্ক’ করতে না পারে, তাহলে দেশের কোথাও পারবে না- এটা আমার নিজের অভিজ্ঞতা। তিনি আরও বলেন, ‘যোগদানের পর আমি কাজের অগ্রাধিকার তালিকা করি। তখন দেখি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। সড়কে দুর্ভোগ কমাতে এবং একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে কাজ করেছি। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সদস্য মন্জুরুল আলম, সাবেক সহ-সভাপতি শেখ মো. সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, সদস্য শাহাদাত হোসেন ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুসহ প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST