বিয়ের সাত বছর পর সম্পর্ক অস্বীকার, স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে জোসনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মে ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের সাত বছর পর সম্পর্ক অস্বীকার, স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে জোসনা

নওগাঁ প্রতিনিধি:

অন্যের স্ত্রীকে বাংলাদেশ থেকে পালিয়ে নিয়ে সৌদি আরবে সংসার এরপর মোবাইল ফোনে পারিবারিক ভাবে বিয়ে—সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু সাত বছরের সম্পর্কের পর দেশে ফিরে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ মো. আব্দুল কুদ্দুস। স্বামীর এমন অস্বীকৃতিতে এখন আইনের আশ্রয়ে ন্যায়বিচারের আশায় ছুটছেন মোছা: জোসনা বেগম (২৭)। অভিযুক্ত মো. আব্দুল কুদ্দুস নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারিয়াগাছি উত্তরপাড়া গ্রামের মোনছের আলী সরদারের ছেলে।

২০২২ সালের ১৬ ডিসেম্বর মোবাইল ফোনে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে পারিবারিক ভাবে সম্পন্ন হয়।বিয়ের পর দীর্ঘ সময় প্রবাসে থাকলেও চলতি বছরের ২৭ মার্চ দেশে ফেরেন আব্দুল কুদ্দুস। কিন্তু দেশে ফিরে জোসনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, তাকে ফোনে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন কুদ্দুস।

জোসনা বেগম বলেন, “আমি তাকে বিশ্বাস করেই বিয়ে করেছি। এখন সে আমাকে অস্বীকার করছে, নানা ভয়ভীতিও দেখাচ্ছে। আমি তার নিকট স্ত্রী হিসেবে স্বীকৃতি ও সামাজিক মর্যাদা চাই।” এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

প্রতিবেশী মো. আব্দুল বারিক বলেন, সৌদি আরবে হজে গিয়ে তিনি কুদ্দুস ও জোসনাকে একসাথে দেখে এসেছেন, কুদ্দুস জোসনাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন আমার সাথে।

আরেক প্রতিবেশী আব্দুল খালেক বলেন, আমি জোসনাকে কুদ্দুসের স্ত্রী হিসেবেই চিনি, পুরো এলাকাবাসী ও তা জানে, জোসনা কে অস্বীকার করা কুদ্দুসের অন্যায় হবে।

স্থানীয় বাসিন্দা জাবেদ আলী মন্ডল বলেন, আমি জোসনাকে অনেকবার কুদ্দুসের বাসায় যাওয়া আসা করতে দেখেছি, সে সময় কুদ্দুস দেশের বাইরে ছিল, এবং কুদ্দুসের পরিবার জোসনাকে কুদ্দুসের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন।

অভিযুক্ত মো. আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি জোসনা বেগমকে চিনেন না এবং তার সাথে কোনদিন বিয়ে হয়নি। কুদ্দুস এখনো অবিবাহিত তিনি কখনো বিয়ে করেননি।

এ বিষয়ে নওগাঁ সদর থানার এআসআই আব্দুলাহ বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করতে যাই এবং অন-লাইনে তাদের বিয়ের একটি ভিডিও আমি পেয়েছি। আমি থানায় মামলা করার মত কোনো নথিপত্র পাইনি।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST