নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধা নারীকে শ্বাসরোধে হত্যা, ভুট্টা খেতে মিললো লাশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরজু বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীকে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) মাগরিবের নামাজের আগমুহূর্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সুরজু বেগম উজালপুর এলাকার মৃত আজিত আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সুরজু বেগম ওই দিনও আসরের আজানের পর ছাগল চড়াতে বের হন। তিনি উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে যান। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে স্থানীয় ইদু মিয়ার ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ইদু মিয়ার ভুট্টা ক্ষেতে সুরজু বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হলে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, সুরজু বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনো এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বস্ত করেছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST