
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জামে মসজিদে পবিত্র রমজান মাসে তারাবির নামাজের দৃশ্য নিশ্চয়ই সবাই দেখেছেন। মসজিদের ভেতর ও বারান্দায় জায়গা কম থাকায় মুসল্লিদের স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। প্রতিদিন হাজারো মানুষ এখানে নামাজ পড়তে আসেন, কিন্তু মসজিদটি খুব পুরোনো ও ছোট হওয়ায় সবার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা সম্ভব হয় না।
বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদটি যেন দ্রুত সংস্কার করে আধুনিক ও বড় পরিসরে নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। যাতে মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও মনোযোগের সঙ্গে ইবাদত বন্দেগি করতে পারেন।মুসল্লিরা বলেন,আল্লাহ্ আমাদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটির উন্নয়ন সহজ করে দিন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST