ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃউপজেলা বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃউপজেলা বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আন্তঃউপজেলা বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–২। পাওয়ার অফ ইউনিটির উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পাওয়ার অফ ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মতিন সেলিম।

উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও ভৈরব উপজেলা মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্ধারিত ১৫ ওভারে ২২৩ রানের বিশাল লক্ষ্য দেয়। জবাবে ভৈরব উপজেলা ১৫ ওভারে ১৯২ রানে থামে। ফলে ৩০ রানের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দল।

ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সদর উপজেলার খেলোয়াড় সজল। তিনি ব্যাট হাতে ৪১ রান এবং বোলিংয়ে ২টি উইকেট শিকার করেন।

টুর্নামেন্ট সফল করতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টসের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ। তাঁর উদ্যোগে দেশ–বিদেশের হাজারো দর্শক ঘরে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। খেলাধুলাকে গ্রাম ও শহরে ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছেন তৈমুর ও মাহফুজ।

এ ছাড়া সহযোগিতায় ছিলেন মানিক রওশন। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন পাওয়ার অফ ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আশিকুর রহমান পিয়াস ও সদস্য সচিব মো. তারেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST