নিউজ ডেক্স
৮ জুলাই ২০২৪, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভর্তুকি মুল্যে জুলাই মাসের টিসিবি’র পন্য বিক্রি শুরু

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। সারা দেশের এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে এ পণ্য সেবা।   আজ সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় বনানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন। তিনি বলেন, স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে; চলবে আগামী ২-৩ মাস। এক কোটি কার্ডধারীকে এ সুবিধা দেয়া হলে অন্তত ৫ কোটি মানুষ এর আওতায় আসবে। স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আজ থেকে পণ্য পাবেন জানিয়ে বাণিজ্য সচিব আরও বলেন, টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি শিগগিরই আনতে পারব। এই মুহুর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেয়া হবে। কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি। টিসিবির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (চাল, ভোজ্যতেল ও মসুর ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের জুলাই মাসের কার্যক্রম সোমবার (৮ জুলাই) থেকে সারা দেশে শুরু হওয়ার কথা।   এ কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দাম পড়বে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি করবে টিসিবি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST