নিউজ এডিটর
৪ মার্চ ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুমি প্রতিমন্ত্রী অফিস পরিদর্শনে এসে দেখতে পান অফিস তালাবদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনির্ধারিত সময়েও তালাবদ্ধ ভূমি অফিস, দেখলেন প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: সরকারি অফিসের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খোলেনি প্রধান ফটক, মেলেনি কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখাও। ঠিক এমন এক বিব্রতকর ও বিশৃঙ্খল পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে হানা দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকালে কাউকে কিছু না জানিয়ে আকস্মিকভাবে এই পরিদর্শনে গিয়ে তিনি দেখেন পুরো অফিস তখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন সকাল ৯টা বেজে ৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই ভূমি কার্যালয়ে সশরীরে উপস্থিত হন প্রতিমন্ত্রী। অথচ সরকারি নিয়ম অনুযায়ী অফিস চালু হয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে কোনো পিয়ন বা ক্লার্কের পর্যন্ত দেখা পাওয়া যায়নি। জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন দায়িত্বজ্ঞানহীন দশা দেখে সেখানে উপস্থিত প্রতিমন্ত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। প্রতিমন্ত্রী আসার পরও প্রায় ৩০ মিনিট কেটে যায় কেবল অফিসের তালা খুলতে। দীর্ঘ প্রতীক্ষার পর একজন এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে বিস্ময়কর বিষয় হলো, ভেতরে প্রবেশের পরও দেখা যায় কোনো উচ্চপদস্থ কর্মকর্তাই তখনও পর্যন্ত কর্মস্থলে পৌঁছাননি। প্রতিমন্ত্রী নিজেই সেখানে বসে অনুপস্থিত কর্মকর্তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন।কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় ভূমি সেবা গ্রহীতাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ওই কার্যালয়েই অবস্থান করছেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতির এমন উদাসীনতা খোদ সরকার প্রধানের প্রতিনিধি হাতেনাতে ধরায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST