নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

জামাল খান, ভোলা জেলা : ভোলার মেঘনা নদীর তীরে বন্ধুদের নিয়ে আড্ডার আনন্দ মুহূর্তেই চরম ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। নদীভাঙন রোধে ফেলা জিওব্যাগ ধসে মেঘনায় তলিয়ে গেছেন বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৭) ও তার বন্ধু রাকিব আহমেদ (২২)। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের ফিরে পাওয়ার আকুলতায় নদীর পাড় জুড়ে চলছে কান্নার রোল। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ খ্যাত বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাঁচ বন্ধু মিলে মেঘনার তীরে বসানো জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই তীরের বিশাল অংশ জিওব্যাগসহ ধসে মেঘনার প্রবল স্রোতে তলিয়ে যায়। এ সময় পাঁচজনই নদীতে পড়ে যান। তাদের মধ্যে ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীর তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন। নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে এবং রাকিব আহমেদ শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শিবপুর ইউনিয়নের মেঘনা পাড়ে ছুটে আসেন নিখোঁজদের স্বজন ও হাজারো স্থানীয় বাসিন্দা। স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। অঝোরে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন নিখোঁজ যুবকদের বাবা-মা। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে স্থানীয়দের মতে, পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম ও বিশেষ ডুবুরি দলের ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মেঘনার প্রবল স্রোত উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। উত্তাল মেঘনার পাড়ে অলৌকিক কিছুর আশায় এখনো বুক বেঁধে পথ চেয়ে আছেন স্বজনেরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১০

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১১

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১২

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৩

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৪

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৫

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৬

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৭

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৮

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৯

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

২০

Design & Developed by BD IT HOST