ময়মনসিংহে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

“পাট দিবস গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মু. সাইফুল্লাহিল গালিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার বলেন, নদীমাতৃক দেশ ও সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশ একসময় বিশ্বে পরিচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই দুটি ঐতিহ্য আজ বিলীন হওয়ার আশঙ্কার মুখে পড়েছে। পানির উৎস কমে যাওয়ায় পাটের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ উভয়ই বাধাগ্রস্ত হচ্ছে, যা পাট খাতের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, বর্তমানে পাটজাত পণ্যের ব্যবহার অনেক ক্ষেত্রেই সৌখিন পণ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। যদি পাটের ব্যবহার শুধু সৌখিনতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ভবিষ্যতে এই শিল্প আরও সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পাটজাত পণ্যের ব্যবহারকে আরও বিস্তৃত ও প্রয়োজনভিত্তিক করার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। পাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব পাশাপাশি নতুন নতুন পাটজাত পণ্য উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করা যেতে পারে। পাটের ব্যবহার বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মো. এনামুল হক বলেন, পরিবেশবান্ধব হওয়ায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকদের পাট চাষে আগ্রহী করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST