ময়মনসিংহে “সবুজ পৃথিবী” উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে “সবুজ পৃথিবী” উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

সারা দেশে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বৃক্ষরোপণ আন্দোলনে আলোচিত উদ্যোগ “সবুজ পৃথিবী” গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে এক ব্যতিক্রমী বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চারা রোপণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ বাড়ির আঙিনায় একটি করে চারা রোপণের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে প্রতিটি চারার সঠিক পরিচর্যার দায়িত্বও শিক্ষার্থীদের কাঁধে তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব চারার ফলোআপ করবে বলে জানানো হয়।

সবুজ পৃথিবীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা যারা নিয়মিত গাছের পরিচর্যা করবে, ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করা হবে। এভাবে ছোটদের মধ্যেই পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তুলে সবুজ পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখছে এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম. এ. রশীদ। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্যে এই চেতনা গড়ে তোলা সময়ের দাবি।

সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর উপদেষ্টা ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। তিনি জানান, “আমাদের লক্ষ্য—প্রতিটি শিশু যেন অন্তত একটি গাছ রোপণ করে এবং তাকে আগলে রাখে। তার মাধ্যমেই গড়ে উঠবে পরিবেশ সচেতন এক নতুন প্রজন্ম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, রেঞ্জ কর্মকর্তা, উথুরা রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ। মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, চর খরিচা উচ্চ বিদ্যালয়, মো. চাঁন মিয়া ফকির, সহকারী প্রধান শিক্ষক, প্রাবন্ধিক ও গবেষক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মইনুল হক সোহেল, কর্মকর্তা, নিষ্ঠা উন্নয়ন সংঘ, কবি জুবায়েদ ইবনে সাঈদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

ভবিষ্যতের দিক নির্দেশনাঃ- “সবুজ পৃথিবী” উদ্যোগের নেতারা জানান, ময়মনসিংহের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিদ্যালয়েও এই কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং সবুজায়নের গুরুত্ব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করবে সংগঠনটি।এই আয়োজন শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে প্রকৃতি ও ভবিষ্যতের সঙ্গে তাদের বন্ধনের ভিত্তি গড়ে দিচ্ছে “সবুজ পৃথিবী”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST