মহান বিজয় দিবস আজ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস আজ

বিশেষ প্রতিনিধি

বিজয়ের এই দিনে একাত্তরের সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে নামবে অগণিত মানুষের ঢাল
বিজয়ের এই দিনে একাত্তরের সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে নামবে অগণিত মানুষের ঢালছবি: বাসস
আজ লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।

আজ রাজধানীসহ সারা দেশের সর্বস্তরের জনগণ জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে নামবে অগণিত মানুষের ঢাল।

বাসস জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার চিরশান্তি কামনা করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেছেন, ‘আসুন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেছেন, ‘দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১০

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১১

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১২

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৩

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৪

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৫

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৬

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৭

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৮

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৯

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST