মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রের বাবা পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামে।

পুলিশের ভাষ্যমতে, সোমবার গভীর রাতে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে রাকিবুল ইসলাম এক ছাত্রকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সেই সময় অভিযুক্ত শিক্ষক ছাত্রটির মুখে বালিশ চাপা দিয়ে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন। ঘটনার পর ছাত্রটি তার বাবাকে বিষয়টি জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহায়তায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST