নিউজ এডিটর
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে পুলিশ পিটিয়ে পালানো আসামীরা আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হামলার ঘটনায় একজন এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চরউলাইল গ্রামে অভিযান পরিচালিত হয়। অভিযানে আলেকের ছেলে মোঃ লাব্লু ওরফে লাবু মিয়া (৪৫)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটকের পর তাকে নিয়ে ফেরার পথে সইজুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে লাব্লুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাব্লুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যেখানে লাব্লুকে আসামি করা হয়েছে। অন্য মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)। থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম-০১ বলেন, “গ্রেপ্তার প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।” তবে গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবি, প্রকৃত হামলাকারীরা পালিয়ে গেলেও নিরপরাধদের আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীর কোলে শিশু সন্তান রয়েছে বলেও তারা জানান। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST