
কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির এক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, জেলা বিএনপিপি নেতা মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শেখ, যুগ্ম মহাবায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ । সভা সঞ্চালনা করেন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনকে মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও ভারপ্রাপ্ত আহবায়কের নেতৃত্বে সকলকে নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST