নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছকে দেয়া খাবারের তালিকা থেকে এ ধরনের বিষাক্ত উপাদান বর্জন করতে হবে। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ময়মনসিংহে চাষকৃত মাছকে দেশের পাশাপাশি কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল মৎস্য সপ্তাহকে ঘিরে নয়, মৎস্যসম্পদকে রক্ষায় সারাবছরই পদক্ষেপ থাকতে হবে এবং মাছের জন্য আরও অভয়াশ্রম সৃষ্টিতে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পিতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST