ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জুন ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় “—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ। দিনব্যাপী আয়োজনে ছিল সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী।

সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা প্লাস্টিক ব্যবহারটা কমাই। কারণ প্লাস্টিক দূষণ জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ুকে কোনভাবেই পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারি।

তিনি আরো বলেন, পরিবেশ আন্দোলন কোনো নির্দিষ্ট অফিস কিংবা ডিপার্টমেন্টের আন্দোলন নয়। এটি একটি জাতীয় আন্দোলন, একটি সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে যুক্ত হতে হবে। একক কোনো বিভাগের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই আমাদের সকলকে আন্তরিক হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ (যুগ্মসচিব) বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সংকট, যা পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই সংকট মোকাবিলায় আমাদেরকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি, গবেষণামূলক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, শুধুমাত্র সরকার নয়, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের অংশগ্রহণে এই দূষণ মোকাবিলা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মায়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: মেজবাবুল আলম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব জীবনচর্চার অঙ্গীকারে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো: আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরোয়ার্দী হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST