
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বেঙ্গল বেকারী অ্যান্ড কনফেকশনারীকে বিএসটিআইয়ের সার্টিফিকেট ছাড়া চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন ও বিক্রি এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণের আগে সব ধরনের উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST