রাজশাহীতে গৃহবধূ নিখোঁজ, ২০ দিনেও সন্ধান মেলেনি - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গৃহবধূ নিখোঁজ, ২০ দিনেও সন্ধান মেলেনি

ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র নিতে কলেজে যাবার জন্য বাড়ি থেকে বের হোন মারুফা আক্তার (২২)। এরপর আর বাড়ি ফেরেননি। এমনকি আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ মেলেনি তার। এ ঘটনায় চরম উদ্বিগ্ন পরিবারের লোকজন।

নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান না মেলায় মারুফা আক্তারের স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নোনামাটিয়াল গ্রামে। নিখোঁজ মারুফা আক্তার ওই গ্রামের এনামুল হক সুমনের স্ত্রী।

মারুফা আক্তারের স্বামী এনামুল হক সুমন জানান, গত ১৬ জুন দুপুর ১২টার দিকে তার স্ত্রী মারুফা আক্তার কলেজে গিয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হোন। এরপর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন ১৭ জুন দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এনামুল হক সুমন অভিযোগ করেন, থানায় জিডি করলেও পুলিশ এখনো কোনো আইনগত ব্যবস্থা নেননি। এমনকি ভিকটিমকে উদ্ধারে কোনো সহায়তা করেননি। পুলিশের এমন বৈরী আচরণে আমরা হতাশ।

তিনি আরও অভিযোগ করেন, আমি থানায় জিডি করেছি, কিন্তু পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমার স্ত্রী বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। নাম-পরিচয় গোপন করে আমাকে জনৈক এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, চা-মিষ্টি খাওয়া বাবদ ৫/১০ হাজার টাকা পুলিশকে দেয়া হলে আমার স্ত্রীকে পুলিশ খুঁজে বের করবে।

নিখোঁজ গৃহবধূর পিতা মামুনুর রশীদ বলেন, জয়নগর ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এসআই রেজাউল করিম দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না। তাই আমার মেয়েকে খুঁজে পাচ্ছিনা। তিনি সহযোগিতা করলে এতোদিনে আমার মেয়েকে খুঁজে পেতাম।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি প্রেমের সম্পর্কের কারণে মেয়েটি অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে যেহেতু অভিযোগ এসেছে সেহেতু ভিকটিমকে খুঁজে বের করে পরিবারের কাছে ফেরানোর জন্য আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST