রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের 'হট ও কোল্ড' টেস্ট সফলভাবে সম্পন্ন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘হট ও কোল্ড’ টেস্ট সফলভাবে সম্পন্ন

4ঈশ্বরদী প্রতিনিধিঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের ‘কোল্ড ও হট’ টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে টার্বাইনে বাষ্প প্রবাহের জন্য সংযোগ লাইনগুলো কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্ট।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, বিদ্যুৎকেন্দ্র চালুর পূর্বে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক। এতে টার্বাইনের যন্ত্রপাতি ও পাইপলাইন সিস্টেমের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। পরীক্ষার সময় ২ মেগাপ্যাস্কেল চাপ এবং ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ব্যবহার করে ‘ব্লো-ডাউন’ পদ্ধতিতে পাইপ পরিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, “এ সময় বায়ুমণ্ডলে বাষ্প নিঃসরণে উচ্চ শব্দ সৃষ্টি হয়েছিল, যা পূর্ব থেকেই অনুমেয় ছিল এবং স্থানীয়দের তা জানানো হয়েছিল যাতে তারা ভীত না হন।” পরবর্তী ধাপে আরও উচ্চমাত্রার বাষ্প ব্যবহার করে পরীক্ষাটি আবারও পরিচালনা করা হবে।

রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি ডেইরী বলেন, “এই কমিশনিং ধাপ সম্পন্ন হওয়ায় প্রথম ইউনিট চালু এবং জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পথে একটি বড় অগ্রগতি অর্জিত হয়েছে।”

উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুরে দুটি ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। প্রতিটি ইউনিটে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর প্রযুক্তি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল শাখা এতমস্ত্রয় এক্সপোর্ট।৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST