মোঃ ইমরুল আহসান,ময়মনসিংহ থেকেঃ
আজ সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জানুয়ারী ২০২৬ অনুমান বিকেল ৩ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানার চরকালিবাড়ীস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ময়মনসিংহ-শেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশী করে।
তল্লাশীর সময় মাদককারবারি দয়াল রায় (৪৫), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এর হেফাজতে থাকা কাঁধব্যাগে বিদেশি মদ সহ তাকে আটক করে।
ধৃত মাদক কারবারিকে অধিকতর জিজ্ঞাসাবাদে বাসের যাত্রিদের মাল রাখার লকারে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ৩৫ বোতল বিদেশীমদ ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ০৩ লক্ষ ৫০ হাজার টাকা।
ধৃত মাদকাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলমতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST