লোভনীয় স্বাদে পারফেক্ট চটপটি রেসিপি! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুন ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোভনীয় স্বাদে পারফেক্ট চটপটি রেসিপি!

রুমা আহামেদঃ

চটপটি নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে! টক-ঝাল-মিষ্টির এক অসাধারণ মেলবন্ধন! ভাবছেন, দোকানের মতো স্বাদ কি আর ঘরে আনা যায়?অবশ্যই যায়! আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গোপন রেসিপি,যা আপনার চটপটির স্বাদকে নিয়ে যাবে অন্য মাত্রায়!
চটপটি তৈরীর উপকরণ:
• ডাবলি বুট: ২ কাপ (সারা রাত ভিজিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করা)
• আলু: ২টা মাঝারি (সেদ্ধ করে ছোট টুকরো করা)
• চটপটির মশলা: ২ টেবিল চামচ (ঘরে তৈরি করলে স্বাদ আরও ভালো হয়)
• শুকনো মরিচ ভাজা ও গুঁড়ো: ১ চা চামচ (স্বাদমতো কম বেশি করতে পারেন)
• ভাজা জিরের গুঁড়ো: ১ চা চামচ
• বিট লবণ: ১/২ চা চামচ (স্বাদমতো)
• পেঁয়াজ কুচি: ১/২ কাপ
• কাঁচা মরিচ কুচি: ২-৩টা (স্বাদমতো)
• ধনে পাতা কুচি: ২ টেবিল চামচ
• ডিম সেদ্ধ: ১টা (কুচি করা)
• শসা কুচি: ১/২ কাপ
• ফুচকা/চিপস: পরিমাণমতো (ক্রাশ করে)
• তেঁতুলের টক: ১/২ কাপ (চটপটির প্রধান আকর্ষণ-

তেঁতুলের টক তৈরির জন্য:
• তেঁতুল: ৫০ গ্রাম (পানিতে ভিজিয়ে পাল্প বের করে নিন)
• চিনি: ২ টেবিল চামচ
• চটপটি মশলা – ১ চা চামচ
• ভাজা শুকনামরিচ -১ টা
• কাচাঁমরিচকুচি – ২ টা
• লেবুর রস(স্বাদমতো)
• স্বাদমতো লবন, চিনি, বিটলবণ

• প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সেদ্ধ ডাবলি বুট ও আলু একটি বড় বাটিতে নিন। ২. এর মধ্যে চটপটির মশলা, ভাজা জিরের গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, বিট লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৩. এবার তেঁতুলের টক তৈরি করে নিন। তেঁতুলের পাল্পের সাথে চিনি, শুকনো মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, চটপটি মশলা ,কাচাঁমরিচকুচি, লেবুর রস ,বিটলবণ ও লবণ মিশিয়ে নিন। টকের স্বাদ আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি বা ঝাল করতে পারেন। ৪. মিশিয়ে রাখা চটপটির মিশ্রণে তেঁতুলের টক ঢেলে দিন এবং আলতো করে মিশিয়ে নিন। ৫. পরিবেশনের আগে উপরে সেদ্ধ ডিমের কুচি, শসা কুচি, এবং ক্রাশ করা ফুচকা বা চিপস ছড়িয়ে দিন। চাইলে উপরে আরও কিছু ধনে পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন।ব্যস! তৈরি হয়ে গেল আপনার পারফেক্ট স্বাদের চটপটি!

কিছু টিপস-

চটপটির মশলা ঘরে তৈরি করলে স্বাদ আরও অতুলনীয় হয়, ডাবলি বুট সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে সেদ্ধ করলে স্বাদ ভালো হবে পরিবেশনের ঠিক আগে ফুচকা/চিপস মেশাবেন, নাহলে নরম হয়ে যাবে।

এই রেসিপি ফলো করে চটপটি তৈরি করুন আর আপনার পরিবার ও বন্ধুদের তাক লাগিয়ে দিন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST