নিউজ এডিটর
১১ জুন ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব- অপু আবারও একসাথে,নতুন গুঞ্জনের শুরু

বিনোদন ডেস্ক অপু বিশ্বাসের সঙ্গে দেখা গেল শাকিবকে, নতুন গুঞ্জনের শুরু হয়েছে ভক্তদের মাঝে। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব, যা নিয়ে ইতোমধ্যে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় আর টিকিটের সংকট দেখা গেছে। তবে হলে সিনেমা চললেও বরাবরের মতো এবারও শাকিব খান ছিলেন পরিবারমুখী।চলচ্চিত্রের আলো-ঝলমলের বাইরে একান্ত সময় কাটাচ্ছিলেন প্রিয়জনদের সঙ্গে। এই নিরবতার মধ্যেই ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে শহরের একটি বিপণিবিতানে কেনাকাটায় বের হয়েছিলেন শাকিব খান। সঙ্গে ছিলেন তাঁর ছেলে আব্রাহাম খান জয় এবং জয়ের মা, চিত্রনায়িকা অপু বিশ্বাস। হঠাৎ করেই তাদের তিনজনকে একসঙ্গে দেখা যায় ঢাকার একটি সড়কে, গাড়িতে ওঠার মুহূর্তে। কারও নজর এড়িয়ে যায়নি সেই দৃশ্য। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, তৈরি হয় নতুন করে আলোচনার ঝড়। শাকিব ও অপু বিশ্বাস একসাথে মার্কেটে প্রবেশ করছে- এসময় ভিডিওতে দেখা যায়, শাকিব, অপু ও জয় একই ধরনের মাস্ক পরে গাড়িতে উঠছেন। সামনের আসনে বসেন শাকিব ও তাঁর ছেলে, পেছনে জায়গা নেন অপু বিশ্বাস। আব্রাহামের হাতে ধরা একটি ছোট ব্যাগ যেন এই পারিবারিক মুহূর্তকে আরও নিখুঁতভাবে তুলে ধরে। পাশে দাঁড়িয়ে থাকা কিছু ভক্ত এই দৃশ্য ক্যামেরাবন্দি করলেও তারা দ্রুত গাড়ি চালিয়ে সরে যান। এ যেন বাস্তব জীবনের হঠাৎ ধরা পড়া এক টুকরো সিনেমা! যদিও এ দৃশ্যের পেছনে রয়েছে নিছক পারিবারিক প্রয়োজন। জয়কে নিয়ে কেনাকাটা। তবুও তাদের একসঙ্গে দেখা যাওয়া নতুন করে গুঞ্জন তুলেছে ভক্তমহলে। অনেকেই প্রশ্ন করছেন-শাকিব ও অপু কি আবার কাছাকাছি আসছেন? ঘনিষ্ঠ সূত্র জানায়, শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বর্তমানে বেশ সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে শাকিবের মা, বাবা ও বোনদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। শাকিব নিজে অপুর বাসায় না গেলেও অপু বিশ্বাস মাঝেমধ্যে যান শাকিবের বাড়িতে, ছেলের প্রয়োজনে। তাদের সম্পর্কের এই স্থিতি সামাজিকভাবে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে। তবে এইসব গুঞ্জনের মাঝে শাকিব খান নিজেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন তাঁর অবস্থান। “আমি যেমন আব্রাহাম ও শেহজাদের বাবা, তেমনি অপু-বুবলীও তাঁদের মা। সন্তানের প্রয়োজনেই আমাদের দেখা হয়, কথা হয়। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় অপু ও বুবলী দুজনেই এখন আমার অতীত। তাদের সঙ্গে কোনো পুনর্মিলনের সম্ভাবনা নেই।” বলেছিলেন শাকিব খান। তবে অতীতের সম্পর্ক ‘অতীত’ হয়ে গেলেও সন্তানের ভালোর জন্য যে বন্ধন বজায় রাখা জরুরি, সেটিই যেন এই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শাকিব-অপুর পুরোনো গল্পের ভেতর থেকেও উঠে এলো এক নতুন বাস্তবতা।সন্তানই এখন তাঁদের সবচেয়ে বড় সংযোগ। আর ঠিক এই মানবিকতার জায়গাটিই হয়তো আজ ভক্তদের আবার ভাবিয়ে তুলছে। ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১০

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১১

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১২

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৪

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৫

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৬

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৭

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৮

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৯

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

২০

Design & Developed by BD IT HOST