News Editor
১৪ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য: নুরুজ্জামান লিটন

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনের আইন অপরিহার্য। বিচার না পেয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ কুরআনের আইন থাকলে মানুষ ন্যায়বিচার পেতো। সুতরাং আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে যেতে হবে। শুক্রবার(১৪ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় মাঠে ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা না হলে হিংসা বাড়ে, অনৈতিকতা ও বিশৃঙ্খলা ছড়ায়। জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। ফলে সন্ত্রাস ও চাঁদাবাজি বৃদ্ধি পায়। সামাজিক ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত না হলে সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ে, সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়। ভিক্ষাবৃত্তি ও চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। ঝালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মু. আলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব। ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, জামায়াত নেতা ড. সেলিম রেজা খাঁন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব, মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুক্তার আলী, হাফেজ সবুজ ইসলাম ও আবু রায়হান প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST