নিউজ এডিটর
২৬ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

​জামালপুরের সরিষাবাড়ীতে এক কলেজছাত্রীকে (১৯) কৌশলে অপহরণ করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীকে একটি আবাসিক ভবনে আটকে রেখে একাধিকবার শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কলেজপড়ুয়া ওই তরুণীকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক কাজী অফিসে বিয়ে সম্পাদন করানো হয়। বিয়ের নামে এই প্রতারণার পর তাকে একটি আবাসিক ভবনে আটকে রাখা হয়। সেখানে তাকে একাধিকবার শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় আটকে রাখার ফলে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে আসে।

এই ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগের পরপরই সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার (Medical Test) প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হলেও ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমন অমানবিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সাথে জড়িত সকলের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST