নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন।

বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, এসকে পাল সমীর, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, দৈনিক অধিকরণ রাজবাড়ী জেলা প্রতিনিধি বিধান কুমার বিশ্বাস, দৈনিক অভিযোগ বার্তা রাজবাড়ী প্রতিনিধি বিপ্লব কুমার বিশ্বাস, সহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেইট ঘুরে এসে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।এসময় বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST