সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ আটক

অভিযোগ বার্তা ডেস্কঃ

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি এসময় বলেন,সাবেক চিফ হুইপ ও মন্ত্রীকে গ্রেফতারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।নিরাপত্তারক্ষীরা জানান, সরকার পতনের পর থেকেই উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসায় থাকতেন না আব্দুস শহীদ। মঙ্গলবার হঠাৎ করে বাসায় ফিরলে আইন শৃঙ্খলাবাহিনী বাসা ঘিরে ফেলে। পরে কয়েক ঘণ্টার অভিযান শেষে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

আবদুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১০

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১২

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৩

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৪

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৫

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৭

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৮

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৯

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST